আঞ্চলিকবাংলাদেশ

চাঁদাবাজির ঘটনায় বরিশালে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

চাঁদাবাজির মামলায় জেল হাজতে যাওয়ার ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন মোল্লা লিটনকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

গতকাল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান।

বহিষ্কার হওয়া কামাল হোসেন মোল্লা লিটন সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বরিশাল জেলা টেম্পু মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি।

সম্প্রতি লিটন মোল্লার বিরুদ্ধে নথুল্লাবাদে চাঁদাবাজি ও শ্রমিককে মারধরের অভিযোগে মামলা হয়। ওই মামলায় তিনি কিছুদিন জেলহাজতেও ছিলেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিধান অনুযায়ী ফৌজদারী মামলায় কোন জনপ্রতিনিধি আসামি হলে বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত তিনি সাময়িকভাবে বরখাস্ত থাকবেন। সেই বিধি মোতাবেক মন্ত্রণালয় থেকে গত ৩ নভেম্বর লিটন মোল্লাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানা গেছে, বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের অঘোষিত নিয়ন্ত্রক টেম্পু শ্রমিক নেতা ও কাশিপুর ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান কালাম হোসেন লিটন মোল্লা। দখল, ভূমিদস্যুতাসহ নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মাস কয়েক পূর্বে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে চাঁদা না পেয়ে একটি পরিবহনের কাউন্টার ম্যানেজারকে কুপিয়ে জখম করে লিটন মোল্লার নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী। ওই ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension