গণমাধ্যমবাংলাদেশ

টিউলিপের চিঠি পায়নি সরকার: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়ে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি সরকার পায়নি বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। রোববার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

শফিকুল আলম বলেন, ‘সরকার এখনও এ ধরনের কোনো চিঠি পায়নি। আমরা এমন কিছু নিয়ে মন্তব্য করতে পারি না যা আমরা দেখিনি।’

রোববার ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মূহাম্মদ ইউনূসের আসন্ন লন্ডন সফরে তার সাথে বৈঠক করতে চেয়ে চিঠি দিয়েছেন টিউলিপ সিদ্দিক। টিউলিপ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে।

প্রতিবেদনে জানানো হয়, দুর্নীতির অভিযোগের বিষয়ে ভুল বোঝাবুঝি নিরসনে বৈঠক চেয়ে অধ্যাপক ইউনূসকে চিঠি পাঠিয়েছেন ব্রিটেনের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক।

চিঠিতে টিউলিপ সিদ্দিক বলেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন -দুদকের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের বিষয়ে ভুল বোঝাবুঝি দূর করতে এই বৈঠক চান তিনি। সেইসাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও তার খালা শেখ হাসিনার সাথে জড়িত কিছু প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বলেও চিঠিতে উল্লেখ করেন টিউলিপ।

টিউলিপের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক। এসব অভিযোগ অস্বীকার করলেও দেশে-বিদেশে সমালোচনার জেরে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ ছাড়েন তিনি।

মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ নিতে আগামী সোমবার লন্ডন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফরে তিনি রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে। চার দিনের সফর শেষে ১৩ জুন ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধান উপদেষ্টা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension