আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ট্রাম্পের গাজা পরিকল্পনায় ইসরায়েল সম্মতি দেয়নি: নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা পরিকল্পনায় ইসরায়েল সম্মতি দেয়নি বলে স্পষ্টভাবে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (৪ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই কথা জানান।

এর আগে গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অক্টোবরে গৃহীত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় ধরনের অগ্রগতি অর্জনের কথা ঘোষণা করেছিলেন। ট্রাম্প জানিয়েছিলেন, পরিকল্পনা অনুযায়ী হামাস অস্ত্র সংবরণ করবে এবং ইসরায়েল পর্যায়ক্রমে সৈন্য প্রত্যাহার করে নেবে।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই সাম্প্রতিক বক্তব্যের পর যুক্তরাষ্ট্র সমর্থিত চুক্তিটির বাস্তবায়ন নিয়ে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension