যুক্তরাষ্ট্র

ট্রাম্পের সম্পদ কত?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ভরাডুবি হয়েছে মধ্যবর্তী নির্বাচনে। তবে ট্রাম্পের সম্পদে তা প্রভাব ফেলতে পারেনি। বরং ক্রিপ্টোকারেন্সি ব্যবসা করে ফুলেফেঁপে উঠেছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) ফোর্বসের প্রকাশিত তালিকা অনুযায়ী, ট্রাম্পের মোট সম্পদের পরিমাণ ৬৪০ কোটি ডলার। বিশ্বের ৬২৭তম শীর্ষ ধনী ব্যক্তি তিনি।

ট্রাম্পের সম্পদের বড় অংশ এখনো আবাসন খাতে বিনিয়োগ করা। তবে সুদের হার বৃদ্ধি, ক্রেতাদের অনলাইনমুখী হওয়া এবং অফিসে কর্মীদের উপস্থিতি কমে যাওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে এ খাতটি চ্যালেঞ্জের মুখে পড়েছে।

এ ছাড়া তার মালিকানায় রয়েছে গলফ কোর্স, বিলাসবহুল প্রাসাদ, একটি ওয়াইনারি বা মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং ১৯৯১ সালে তৈরি বোয়িং ৭৫৭ উড়োজাহাজ। বিমানটি ‘ট্রাম্প ফোর্স ওয়ান’ নামে পরিচিত।

নিজের সম্পদের পরিমাণ নিয়ে বছরের পর বছর মিথ্যা তথ্য দিয়ে ঋণ পাওয়ার ক্ষেত্রে নিজেকে বেশি বিশ্বাসযোগ্য হিসেবে তুলে ধরার অভিযোগে নিউইয়র্কের এক বিচারক ট্রাম্পকে ৪৫ কোটি ৪০ লাখ ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে ২০২৫ সালে আপিল আদালত ওই জরিমানার আদেশ বাতিল করেন।

ট্রাম্পের ব্যবসায়িক জীবনের শুরু হয়েছিল তার বাবা ফ্রেড ট্রাম্পের সঙ্গে কাজ করার মধ্য দিয়ে। ফ্রেড ব্রুকলিন ও কুইন্স এলাকায় স্বল্পমূল্যের আবাসন প্রকল্প গড়ে তুলতেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension