বাংলাদেশ

ড. ইউনূসের রায় ১ জানুয়ারি:

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের পক্ষে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলার আইনগত বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানার আদালত এ যুক্তিতর্ক শেষ করে রায়ের জন্য আগামী ১ জানুয়ারি দিন ধার্য করেছেন।

শ্রম আইন লঙ্ঘনের এ মামলায় ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে বিবাদি করা হয়।

রবিবার বেলা ১১ টার দিকে ড. মুহাম্মদ ইউনূস তার আইনজীবীসহ আদালতে হাজির হন। বেলা ১১ টা ৩৩ মিনিটে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। এরপর দুই দফায় বিরতি দিয়ে মাগরিবের পরও যুক্তিতর্ক শুরু হয়। আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন সন্ধ্যা সাড়ে ৬ টায় ইউনূসের পক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। শুনানিতে ড. ইউনূসসহ আসামিদের খালাস প্রার্থনা করা হয়। এরপর কলকারখানা অধিদপ্তরের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান ও হায়দার আলী আসামিদের বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। শুনানিতে তারা ড. ইউনূসসহ চারজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে, গত ২১ ডিসেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের পক্ষে মামলার আইনগত বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। আদালতে ড. ইউনূসের আইনজীবী মামলার আইনগত বিষয়ে যুক্তি উপস্থাপন করলেও ওইদিন যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় পরবর্তী শুনানির জন্য ২৪ ডিসেম্বর দিন ধার্য করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদি হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

এ মামলায় ড. ইউনূসসহ গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে বিবাদি করা হয়। গত ৬ নভেম্বর এ মামলার বাদীপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হলে ওইদিন আদালত ৯ নভেম্বর ড. মুহাম্মদ ইউনূসসহ এ মামলার চারজন আসামির ফৌজদারী কার্যবিধি ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখার দিন রাখেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension