পরিবেশপ্রধান খবরবাংলাদেশ

ঢাকায় বৃষ্টি

রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। বুধবার রাত ১টার দিকে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে বৃষ্টি থেমে যায়।

শীতের মধ্যে বৃষ্টিতে চরম কষ্টে পড়ে ছিন্নমূলরা। যাদের রাতযাপনের ঠিকানা ফুটপাত বা যাত্রী ছাউনি, সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন তারা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহণ চলাচল অস্থায়ীভাবে ব্যাহত হতে পারে।

এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension