প্রধান খবরবাংলাদেশ

তিনশ’ সংসদীয় আসনে ছেষট্টি জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ’ সংসদীয় আসনে ছেষট্টি জন রিটার্নিং কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার নির্বাচন কমিশনের এক পরিপত্রে এই তথ্য জানানো হয়েছে।

নিয়োপ্রাপ্ত ছেষট্টি জনের মধ্যে চৌষট্টি জন চৌষট্টি জেলায় দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক আর অন্য দুজন বিভাগীয় কমিশনার।

নির্বাচন কমিশন জানিয়েছে, ঢাকা ও চট্টগ্রামের মেট্রোপলিটন এলাকার নির্বাচনী আসনগুলোর রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা এবং চট্টগ্রামের বিভাগীয় কমিশনার। জেলা পর্যায়ের নির্বাচনী আসনগুলোর রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকেরা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৩ ডিসেম্বর।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension