প্রধান খবরবাংলাদেশরাজনীতি

দেশে ফিরলেন কোকোর স্ত্রী

রূপসী বাংলা ঢাকা ডেস্ক : তারেকের যে বার্তা নিয়ে- বিএন‌পি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খা‌লেদা জিয়ার চিকিৎসার নিয়মিত খোজঁ-খবর রাখ‌তে লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শ‌র্মিলা রহমান সিঁ‌থি।

বাংলাদেশ সময় বুধবার রাতে এই তথ্য নি‌শ্চিত করে লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ময়নুল ইসলাম জানায়, পা‌রিবা‌রিক সিদ্ধান্তের পরিপ্রে‌ক্ষি‌তে গত সোমবার মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শ‌র্মিলা রহমান সিঁ‌থি দে‌শের উ‌দ্দেশে যুক্তরাজ্য ত্যাগ ক‌রেন।

আরও একটি সূত্র জনায়, মামলার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ছুটি না পাওয়ায় তার স্ত্রী ডা. জোবায়দা রহমান দে‌শে ফির‌তে পার‌ছেন না।

সেই কারণেই শ‌াশুড়ি খালেদা জিয়ার চিকিৎসার নিয়মিত খোঁজ-খবর রাখার জন্য দে‌শে ফিরেছেন তার ছোট ছেলে কোকোর স্ত্রী শ‌র্মিলা রহমান সিঁথি।

যদিও শর্মিলা রহমানের দেশে আসা এবারই প্রথম নয়। তিনি খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পরপরই দেশে এসেছিলেন। তখন ভেবেছিলেন হয়তো শিগগিরই কারামুক্ত হবেন শাশুড়ি খালেদা জিয়া। কিন্তু আইনি প্রক্রিয়ায় জামিন হতে বিলম্ব হবে জেনে ফের যুক্তরাজ্য চলে যান।

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ৪৫ বছর বয়সে ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এরপর থেকে শর্মিলা রহমান দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে নিয়ে যুক্তরাজ্য চলে যান। সেখানে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সপরিবারে বসবাস করছেন।

গত বছর ১৫ সেপ্টেম্বর লন্ডন সফরে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডন সফরে গিয়ে ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যদের সঙ্গে দুই মাসেরও বেশি সময় অবস্থান করে ২১ নভেম্বর দেশে ফিরে আসেন এবং চলতি বছরের গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারান্তরীণ রয়েছেন। এদিকে গত ৬ অক্টোবর থেকে বিএসএমএমইউ’র কেবিন ব্লকে চিকিৎসাধীন রয়েছেন বেগম জিয়া।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension