বাংলাদেশরাজনীতি

দেশ থেকে চিরতরে দুর্নীতি বিদায় করে দেয়া হবেঃ বি. চৌধুরী

জাকির হোসেন, রূপসী বাংলা ঢাকা ডেস্কঃ  যুক্তফ্রন্টের চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা  চৌধুরী বলেছেন, এদেশ থেকে চিরতরে দুর্নীতি বিদায় করে  দেয়া হবে। আগামি বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধির বাংলাদেশ। তিনি আরও বলেন, বাংলাদেশে একটি পরিবর্তন আনবে। ইনশাল্লাহ  কেউ এই পরিবর্তন রুখতে পারবে না।

প্রজন্ম বাংলাদেশের উদ্যোগে আজ রোববার বনানী  চেয়ারম্যানবাড়ি মাঠে ছাত্র-যুব সমাবেশ ও  স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বি  চৌধুরী এসব কথা বলেন। বিকল্পধারা বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব মাহী বি  চৌধুরী এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, সাবেক সংসদ সদস্য শহীদুল হক জামাল ও অধ্যক্ষ আবদুর রশিদ খান।

বি চৌধুরী আরো বলেন, এ সরকার বলে থাকে তারা উন্নয়ণ দিচ্ছে। কথায় কথায় উন্নয়ণের ফিরিস্তি দিয়ে দেয়। বলা হচ্ছে  ফ্লাইওভার বানিয়ে উন্নয়ন দিচ্ছে। অথচ দেশে গণতন্ত্র  নেই। গণতন্ত্র দিচ্ছে না তারা। আমরা গণতন্ত্র চাই। উন্নয়নও চাই।

তিনি বলেন, আর  ভোট ছিনিয়ে  নেয়ার পরিস্থিতি হবে না। কারণ তরুণ সমাজ  জেগে উঠেছে। তাদের আর দাবিয়ে রাখা যাবে না। উপস্থিত তরুণদের উদ্দেশে বি.  চৌধুরী বলেন, এ কেমন গণতন্ত্র। উন্নয়নের কথা বলেন, গণতন্ত্রের কবর রচনা করছেন। নিজেরা যখন খুশি  যেখানে  সেখানে সভা সমাবেশ করবেন। অথচ অন্যদের বাঁধা  দেবেন।

তিনি বলেন, একটি  দেশে এ ধরনের অবস্থা অগণতান্ত্রিক ও অব্যবস্থার নমুনা। এটা চলতে পারে না। এদেশের মানুষ জনগণ, ভুলে  গেলে চলবে না।

বি চৌধুরী বলেন, এ সরকার জনগণের ঐক্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, এভাবে জনগণের ঐক্যের বিরুদ্ধে কথা বলা  শোভনীয় নয়। নির্বাচনের সময় প্রশাসনকে নিরপেক্ষ থাকার পরামর্শ দিয়ে বি.  চৌধুরী বলেন, আইন শৃংখলা বাহিনীর সদস্যরা, আমরা আপনারা সবাই এদেশের সন্তান। তাই দয়া করে নির্বাচনের সময় নিরপেক্ষ থাকবেন।  কোন ধরণের ভয়ভীতির মধ্যে থাকবেন না।

তিনি বলেন, এদেশ  কোন দালালের হতে পারবে না। দালালদের এদেশ  থেকে চিরতরে উচ্ছেদ করা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension