
নওগাঁ-৬ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকাল ৫টা পর্যন্ত।
এর আগে শুক্রবার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা।
ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচনী এলাকায় নির্দিষ্ট যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। সভা-সমাবেশও নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মাঠে রয়েছেন।
৩ সেপ্টেম্বর এ আসনের তফসিল ঘোষণা করে ইসি। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় করোনাভাইরাস সংক্রমণের মধ্যেও এ দুটি আসনে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি।
নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে বলে দাবী করেছেন রিটার্নিং কর্মকর্তা।
সব কেন্দ্রে নিরাপদে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পৌঁছেছে। মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য টহল দিচ্ছেন।
ভোটকেন্দ্র ও যাতায়াতের পথে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।
সব মিলিয়ে নওগাঁ-৬ আসনে সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে বলে জানা গেছে।❐



