বিজ্ঞান ও প্রযুক্তিযুক্তরাষ্ট্র

নতুন এআই কোম্পানি আনলেন ইলন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) প্রতিযোগিতার বাজারে এবার পা রাখলেন শীর্ষ ব্যবসায়ী ও বিনিয়োগকারী ইলন মাস্ক।

গতকাল বুধবার (১২ জুলাই) নতুন কোম্পানি এক্সএআই-এর ঘোষণা দেন টুইটারের মালিক। এআই পরিচালিত কোম্পানি চ্যাটজিপিটিকে টেক্কা দিতেই এক্সএআই নামের কোম্পানি আনছেন তিনি।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

এক্সএআই এর ওয়েবসাইটে বলা হয়, নতুন কোম্পানির লক্ষ্য হবে মহাবিশ্বের প্রকৃত ধরন বোঝা। এ ছাড়া এক টুইটে মাস্ক বলেন, যে তার কোম্পানি মূলত বাস্তবতা বোঝার চেষ্টা করবে।

এক্সএআই নামক নতুন এই কোম্পানিতে রয়েছেন ডিপমাইন্ড, ওপেনএআই, গুগল রিসার্চ, মাইক্রোসফট রিসার্ট, টুইটার ও টেসলার সাবেক কর্মীরা। এ ছাড়া এআই সেফটি সেন্টারের পরিচালক ড্যান হেন্ড্রিকস পরামর্শক রুপে রয়েছেন।

এর আগে গত এপ্রিলে ফক্স নিউজকে নতুন এআই ভেঞ্চার চালুর পরিকল্পনা সম্পর্কে জানান ইলন মাস্ক। তিনি বলেন, ‘ আমরা এমন কিছু চালু করতে যাচ্ছি যাকে আমরা ট্রুথজিপিটি বলতে পারি। এটি হবে সর্বোচ্চ সত্য সন্ধানী এআই যা হবে মহাবিশ্বকে বোঝার বিষয়ে যত্মশীল।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension