প্রধান খবরযুক্তরাষ্ট্র

নিউইয়র্কে দুর্ঘটনার কবলে বিয়ের গাড়ি, নিহত ২০

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে দুটি গাড়ির মধ্যকার সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এটিকে বিগত প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে বড় পরিবহন দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে মার্কিন ফেডারেল কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের পুলিশ ও জাতীয় পরিবহণ নিরাপত্তা বোর্ডের (এনটিএসবি) বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স।

স্থানীয় সময় শনিবার বিকেলে নিউ ইয়র্কের আলবানি থেকে ৪০ কিলোমিটার দূরের স্কহেয়ারি এলাকায় এক রেস্টুরেন্টের পার্কিলটে এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাহী একটি লিমোজিন গাড়ি পার্কিলটে থাকা টয়োটা হাইল্যান্ডার গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে পার্কিলট সংলগ্ন রেস্টেুরেন্টের সামনে থাকা পথচারীদের ওপর গিয়ে পড়ে। এতে এক নববিবাহিত দম্পতিসহ ২০ জন নিহত হয়। এদের মধ্যে লিমোজিন গাড়িরই ১৮ জন। বাকি দুইজন পথচারী।

তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানাতে পারেনি কর্তৃপক্ষ। কেবল বলা হয়েছে, নিহতদের বেশিরভাগই বয়সে তরুণ। এছাড়া দুর্ঘটনায় আহতদের বিষয়েও কিছু জানানো হয়নি।

দুর্ঘটনা সম্পর্কে এনটিএসবি’র চেয়ারম্যান রবার্ট সুমওয়াল্ট বলেন, ‘এটি একটি ভয়াবহ ঘটনা। গত ১২ বছর ধরে আমি এই দায়িত্ব পালন করে আসছি। কিন্তু এতবড় দুর্ঘটনা এর আগে দেখিনি। আসলে আমরা অনেক বছর ধরে কোনো দুর্ঘটনায় এত মানুষের মৃত্যু হতে দেখিনি।’

যুক্তরাষ্ট্রে ২০০৯ সালের পর এটিই সবচেয়ে বড় পরিবহন দুর্ঘটনা। ২০০৯ সালে নিউ ইয়র্কের ব্যাফেলো এলাকায় এক বিমান দুর্ঘটনায় ৪৯ জন নিহত হয়েছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension