নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

নিউ ইয়র্ক আপস্টেটে মেয়ে এবং শাশুড়িকে হত্যার পর আত্মহত্যা

নিউ ইয়র্ক আপস্টেটে এক ব্যক্তি বুধবার তার ১৪ বছরের মেয়ে এবং শাশুড়িকে গুলি করে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছে।

পুলিশ এবং সংবাদ প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।

নিউ ইয়র্ক স্টেট পুলিশ বৃহস্পতিবার জানায়, ভুপিন্দর সিং (৫৭)-এর বাড়ি অ্যালবেনি থেকে ১২ মাইল দক্ষিণে শ্যোডাক শহরে।

বুধবার সকাল ৯ টার দিকে সে তার ১৪ বছরের কিশোরী কন্যা জ্যাসলিন কৌর এবং ৫৫ বছর বয়সী মনজিৎ কৌরকে নিজ বাসভবনে বন্দুক দিয়ে গুলি করে।

পুলিশ জানিয়েছে, ভুপিন্দর সিংয়ের স্ত্রী রাশপাল কৌর (৪০), বাহুতে গুলি লাগার পরেও বাড়ি থেকে পালাতে সক্ষম হন। অ্যালবেনি টাইমস ইউনিয়ন তার পরিচয় নিশ্চিত করেছে।

তাকে আহত অবস্থায় অ্যালবেনি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension