
বাইডেন প্রশাসনে বাংলাদেশি বংশোদ্ভূত জেইন সিদ্দিক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া জো বাইডেনের হোয়াইট হাউস প্রশাসনে প্রথম বাংলাদেশী-আমেরিকান হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।
রূপসী বাংলার নিউ ইয়র্ক প্রতিনিধি জানিয়েছেন, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফের অফিসের একটি গুরুত্বপূর্ণ পদে জো বাইডেন বাংলাদেশি বংশদ্ভূত জেইন সিদ্দিকের নাম ঘোষণা করা হয়।
বুধবার প্রেসিডেন্ট নির্বাচিত বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিস হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে আরও কয়েকজনের সঙ্গে জেইন সিদ্দিকের নামও ঘোষণা করেন।
তিনি হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফের ‘সিনিয়র অ্যাডভাইজার’ হতে যাচ্ছেন বলে জানা গেছে।
তার এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন বাইডেন-কমলা হ্যারিসের ট্র্যাঞ্জিশন টিমের সাউথ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক ওসমান সিদ্দিক।
তিনি এই নিয়োগকে বাংলাদেশি-আমেরিকানদের জন্য ‘বড় একটি সুসংবাদ’ বলে অভিহিত করেন। বাইডেন-কমলা ট্রাঞ্জিশন টিমে অভ্যন্তরীণ ও অর্থনৈতিক টিমের চীফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন জেইন।
জেইন সিদ্দিক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বেড়ে উঠেছেন। প্রিন্সটন ইউনিভার্সিটি এবং ইয়েল ল’ স্কুলে গ্র্যাজুয়েশন করেছেন। কর্মজীবনের শুরু ইউএস সুপ্রীমকোর্টের জজ এলেনা কাগান এবং ইউএস কোর্ট অব আপিলের জজ ডেভিড ট্যাটেলের সঙ্গে কাজের মধ্য দিয়ে।
জেইন বর্তমানে বাইডেন-হ্যারিস ট্রানজিশনের ডমিস্টিক এন্ড ইকোনমিক টিমের চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমালা হ্যারিস যখন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিতর্কে অংশ নেওয়ার জন্য টিম করেছিলেন, সেখানেও ছিলেন জেইন।
প্রসঙ্গত, জেইন সিদ্দিকই প্রথম বাংলাদেশি-আমেরিকান যিনি বাইডেন প্রশাসনে গুরুত্বপূর্ণ নিয়োগ পেলেন।❐



