বাংলাদেশযুক্তরাষ্ট্র

নির্বাচন নিয়ে কথা বলতে বাংলাদেশে আসছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলতে আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার (১২ অক্টোবর) সাংবাদিকদের এ কথা জানান।

গত ১১ অক্টোবর কলম্বোয় এক সম্মেলনে মার্কিন এই কর্মকর্তার সঙ্গে নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে ‘খুব ভালো আলোচনা হয়েছে’ বলে দাবি করেছেন মোমেন।

আগামী ১৬ থেকে ১৮ অক্টোবর আফরিন আখতার ঢাকা সফর করতে পারেন বলে জানান মন্ত্রী।

এদিকে ঢাকা সফরে আসা মার্কিন প্রাক–নির্বাচনী পর্যবেক্ষক দল বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension