প্রধান খবরবাংলাদেশ

নুসরাতের কবর জিয়ারত করতে ফেনীতে যাচ্ছে বিএনপি

রূপসী বাংলা নিউজ ডেস্ক: আগুনে পুড়িয়ে হত্যা করা ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির কবর জিয়ারত করবে বিএনপির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি শনিবার বিকেল ৪টায় নুসরাত জাহান রাফির কবর জিয়ারত করবেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান রূপসী বাংলার প্রতিবেদককে এই তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, দলের নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এছাড়া প্রতিনিধি দলে আরো থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান, আব্দুল আউয়াল মিন্টু প্রমুখ।

শায়রুল জানান, মানবিক দিক থেকে বিএনপির প্রতিনিধি দলটি নুসরাতের কবর জিয়ারত করবেন। এখানে কোন রাজনৈতিক বিষয় নেই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension