আঞ্চলিকবাংলাদেশ

পটুয়াখালীতে মহান শহিদ দিবস ও আন্তরজাতিক মাতৃভাষা দিবস

পটুয়াখালী প্রতিনিধি: মহান শহিদ দিবস ও আন্তরজাতিক মাতৃভাষা দিবস -২০২২ উদযাপন উপলক্ষ্যে পটুয়াখালীতে নানা কর্মসূচি পালন করেছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে রাত ১২টা ০১ মিনিটে সামাজিক দুরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য পৌরসভা প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পটুয়াখালী সংরক্ষিত মহিলা আসন-৩২৯ এর সংসদ সদস্য অধ্যাপক কাজী কানিজ সুলতানা হেলেন জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন,পুলিশ সুপার মো. শহিদুল্লাহ পিপিএম জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরসহ আওয়ামী, জাতীয় পার্টি যুবলীগ,ছাত্রলীগ,মহিলালীগ,শ্রমিকলীগ,স্বেচ্ছাসেবকলীগ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,সামাজিক সংগঠন,সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া বিকেল সাড়ে ৩টায় শহিদ আলাউদ্দিন শিশুপার্ক মাঠে ভাষা আন্দোলনের গুরত্ব শীর্ষক আলোচনা সভা ও ৩দিনব্যাপি বই মেলার উদ্বোধন এবং পটুয়াখালী জেলার ভাষা সৈনিক ও ভাষা সৈনিক পরিবারের সদস্যদের সংর্বধনা ও সম্মাননা প্রদান । সন্ধ্যা সাড়ে ৬টায় চিত্রাঙ্গণ ও একুশের কবিতা আবৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে স্থানীয় বিভিন্ন শিল্পিদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension