
ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি ও অভিনেতা শরিফুল ইসলাম রাজের সংসার ভেঙে গেছে! এ বিষয় নিয়ে কবি ও লেখিকা তসলিমা নাসরিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন,
পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো।
ওই পোস্টে তিনি আরও বলেন, মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে –। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল, এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়।
আত্মপ্রত্যয়ী হয়ে তসলিমা নাসরিন বলেন, পরীমণি নিজের পায়ে দাঁড়িয়েছে, ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়।



