যুক্তরাষ্ট্র

পেনসিলভেনিয়ায় আগুন: নিজ পরিবারের ১০ জনই পুড়ে মারা গেছে

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। এরমধ্যে সাতজন পূর্ণ বয়স্ক, তিনজন শিশু।

আর যে বাড়িতে আগুন লেগেছিল সেটির আগুন নেভাতে এসেছিলেন ন্যাসকোপ্যাক ভলান্টিয়ার ফায়ার কোম্পানির ফায়ার ফাইটার হ্যারল্ড বেকার।

কিন্তু তিনি আগুন নেভাতে এসে দেখেন আগুন লেগেছে তার আত্মীয়র বাড়িতেই। কিন্তু তিনি কিছু করতে পারেননি। আগুনে পুড়ে তার পরিবারের ১০ জন সদস্য নিহত হয়েছেন।

ফায়ার ফাইটার হ্যারল্ড বেকার জানিয়েছেন, আগুনে পুড়ে মারা গেছেন তার ছেলে, মেয়ে, শশুর, শাশুড়ি, শালী, শালা এবং তিনজন নাতি। আর বাকি দুইজন ছিল পরিবারের অন্য সদস্য।

তিনি জানিয়েছে যে তিনজন শিশু মারা গেছে তাদের সবাই এখানে বেড়াতে এসেছিল।

এদিকে এ ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটি দুর্ঘটনা নাকি ইচ্ছেকৃতভাবে কেউ করেছে সেটি খতিয়ে দেখা হবে।

পুলিশ জানিয়েছে, আগুনে ধ্বংস হয়ে যাওয়া বাড়ির ভেতর থেকে কুকুরের সাহায্যে মরদেহগুলো বের করা হয়। এছাড়া ওই বাড়িতে থাকা আরও তিনজন ব্যক্তি বের হয়ে যেতে সমর্থ হন।

বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension