
প্রথমবারের টিকিটেই কোটি টাকা জিতলো কিশোর
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবার লটারি কিনেই প্রায় ১ কোটি ২০ লাখ টাকা জিতেছেন এক তরুণ। বাংলাদেশী মুদ্রার মাত্র ১৩০ টাকায় লটারির টিকিট কেনেন যুক্তরাষ্ট্রের সাম লটন নামের ওই তরুণ।
সাম কখনো ভাবেননি তিনি লটারির টিকিট জিতে এতো টাকা পাবেন। টিকিট কেনার ১ মাস আগে লটারি জয়ী ডিন ওয়েমিসকে টেলিভিশনে দেখে লটারি কেনার ইচ্ছা হয় সামের।
সাম মোবাইল অ্যাপের মাধ্যমে লটারির টিকিটটি কেনার কিছুক্ষণের মধ্যেই তার নম্বরে মেসেজ আছে। যেখানে বিজয়ীদাতার লটারির নম্বরের সাথে সামের লটারির নম্বর মিলে যায়। এই টাকা নিয়ে ভবিষ্যতে কী করবেন সাম এখনও ভাবেননি।
হঠাৎ করে এতো টাকা পাওয়ায় স্বাভাবিকই বেশ খুশিতে আছেন সাম।
সাম জানান, তিনি লটারি থেকে প্রাপ্ত টাকা দিয়ে প্রথমেই গাড়ি চালানো শিখতে চান। এরপর নিজের টাকা দিয়ে বাড়ি বানাতে চান সাম। সর্বশেষ তার বান্ধবীকে নিয়ে নিউয়র্কে গিয়ে ছুটি কাটাতে চায় সাম।



