বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

রূপসী বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সদ্য সমাপ্ত নেপাল সফর নিয়ে রোববার বিকেল সংবাদ সম্মেলন করবেন। গণভবনে এই সংবাদ সম্মেলন হবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী রোববার বিকেল ৪টায় সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত ৪র্থ ‘বে অব বেঙ্গল ইনেসিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কো-অপারেশন’ (বিমসটেক) সম্মেলনে যোগ দিতে গত বৃহস্পতিবার নেপাল যান প্রধানমন্ত্রী। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। এ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।

বিমসটেক সম্মেলন শেষে শুক্রবার ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension