প্রধান খবরবাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোদীর চিঠি

রূপসী বাংলা নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বাংলাদেশ-ভারতের মধ্যকার ঐতিহাসিক ইডেন টেস্ট দেখার জন্য এই আমন্ত্রণ জানানো।

বুধবার রাতে শেখ হাসিনাকে মোদী এ চিঠি দেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টেস্ট ম্যাচ শুরুর দিন ২২ নভেম্বর সকালে কলকাতায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইডেন গার্ডেনে প্রথম দিনের খেলায় অতিথি হিসেবে থেকে তিনি সন্ধ্যায় চলে আসবেন। তবে এ সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে।

এর আগে ইডেন গার্ডেনে বাংলাদেশের খেলা প্রথম টেস্টকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

উল্লেখ্য, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে গত ৩০ অক্টোবর দিল্লি গেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension