প্রধান খবরবাংলাদেশরাজনীতি

প্রমাণ হয়েছে বিএনপি একটি সন্ত্রাসী দল: ওবায়দুল কাদের

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্টঃ  বিএনপি একটি সন্ত্রাসী বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় খালেদা জিয়াও জড়িত। কানাডা ও বাংলাদেশের আদালতে প্রমাণ হয়েছে বিএনপি একটি সন্ত্রসী দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী। তার ফাঁসি হওয়া উচিত। আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এতে জড়িত ছিলেন। তাকেও বিচারের আওতায় আনা উচিত।

১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার শরীয়তপুর ও মাদারীপুরে আগমনকে সামনে রেখে শুক্রবার দুপুর ১২টার দিকে জাজিরার নাওডোবা পদ্মাসেতুর টোলপ্লাজা পরিদর্শনের সময় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বিএনপি নির্বাচনে আসবে কিনা এ ব্যাপার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে আসবে কিনা তারা ভালো জানে। তবে তারা নির্বাচনের ব্যাপারে সকালে এক কথা, দুপুরে এক কথা ও সন্ধ্যায় আরেক কথা বলে। তাদের কথার কোন ঠিক নাই।

তিনি বলেন, ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর আসার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে আসতে পারবেন না। প্রধানমন্ত্রী আগামী ১৪ অক্টোবর দুপুরে আসবেন। এ সময় পদ্মাসেতুর উভয় প্রান্তে ৬০ ভাগ কাজের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীমসহ সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension