পরিবেশপ্রধান খবরবাংলাদেশ

ফারাক্কার ১০৯ গেট খোলায় পানি বাড়ছে পদ্মায়

ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দেওয়ার ফলে নাটোরের লালপুরে পদ্মা নদীতে ২ সেন্টিমিটার পানি বেড়েছে।

সোমবার সন্ধ্যায় নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, পদ্মানদীর লালপুর অংশে পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। বর্তমানে বিপৎসীমার ১ দশমিক ৮ মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

পদ্মা নদীর তীরবর্তী লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু পদ্মা নদীতে পানি বাড়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ফারাক্কার ১০৯টি গেট খোলায় নদীতে পানি বাড়তে শুরু করেছে। তবে এখনও বিপৎসীমা অতিক্রম করেনি।

নদী তীরবর্তী বাসিন্দা লিমন ইসলাম জানান, ফারাক্কার গেট খুলে দেওয়ায় নদীতে পানি বাড়তে শুরু করেছে বলে জানতে পেরেছি। পানি বাড়ায় চরাঞ্চলের ফসলও ডুবতে শুরু করেছে। ফলে আমরা আমদের ফসল নিয়ে দুঃচিন্তায় আছি।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান জানান, পদ্মা নদীর পানি এখনো বিপদসীমা অতিক্রম করেনি। আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। তারপরও নদী তীরবর্তী মানুষদের সবসময় সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension