প্রধান খবরবাংলাদেশ

ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুদকের একজন উপপরিচালকের নেতৃত্বে ফালুর ৩৪৩ কোটি টাকা মূল্যমানের সম্পদ জব্দ করা হয়েছে বলে দুদক সূত্র নিশ্চিত করেছে।

জানা যায়, জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে ফালুর মালিকানাধীন রোজা প্রোপার্টিজের ৯৩ কোটি টাকা মূল্যের ৯৩ লাখ শেয়ার। রাকীন ডেভেলপমেন্ট কোম্পানির শতকরা ২০ ভাগ শেয়ার (২ কোটি ৬৯ লাখ ৮১ হাজার ১২০টি), যার বাজার মূল্য ২০০ কোটি টাকা।

এছাড়া রোজা এন্টারটেইনমেন্ট এফজেডই’র ২০ লাখ টাকার শেয়ার, রোজা ইনভেস্টমেন্ট এলএলসির ২৯ লাখ ৪০ লাখ টাকার শেয়ার, আইএফআইসি ব্যাংকের কারওয়ানবাজার শাখায় রোজা প্রোপার্টিজের ব্যাংক হিসাব এবং ৫০ কোটি টাকা মূল্যের কাকরাইলের ২২ দশমিক ৫৩ শতাংশ বাণিজ্যিক প্লট জব্দ করে দুদক।

উল্লেখ্য, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২), (৩) ধারার শাস্তিযোগ্য অপরাধ করায় উত্তরা পশ্চিম থানায় গত ১৩ মে ফালুর বিরুদ্ধে মামলা করে দুদক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension