
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসএসসি-২০২৪ পরীক্ষার ভুয়া রুটিন ছড়িয়ে পড়েছে। তাই এ বিষয়টি নিয়ে সতর্কতা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
১০ ডিসেম্বর, রোববার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে শুরু হবে। তবে পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি এখনও চূড়ান্ত করা হয়নি। কিন্তু ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসএসসি পরীক্ষা ২০২৪-এর সময়সূচি দেখা যাচ্ছ। যা ভুয়া। শিক্ষা বোর্ড থেকে এটা প্রকাশ করা হয়নি।
সময়সূচি চূড়ান্ত হলে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং জাতীয় পত্রিকাগুলোর মাধ্যমে এসএসসি পরীক্ষা ২০২৪-এর সময়সূচি জানা যাবে।



