বাংলাদেশের পথেমুক্তিযুদ্ধ

বাংলাদেশের পথে- ১৪ জানুয়ারি ১৯৭১

১৪ জানুয়ারি, ১৯৭১

প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বঙ্গবন্ধুর সঙ্গে দুই দিনের বৈঠক শেষে করাচির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান। ঢাকা ছেড়ে যাওয়ার আগে বঙ্গবন্ধুর সঙ্গে তিনি কী আলোচনা করেছেন জানতে চাইলে প্রেসিডেন্ট বলেন, আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। শেখ সাহেব ভার নিলে আমি থাকব না। তিনি আরও বলেন, খুব তাড়াতাড়িই শেখ মুজিবের সরকার হতে যাচ্ছে।

এনা পরিবেশিত খবরে প্রকাশ, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান করাচির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাওয়ার আগে এক সাক্ষাৎকারে বলেন, ‘উত্তরাধিকার সূত্রে আমি খারাপ অর্থনৈতিক অবস্থা পেয়েছি এবং আমি তা শেখ মুজিবুর রহমানের হাতে দিতে যাচ্ছি।’ তিনি বলেন, ‘১৯৬৮ সাল থেকে দেশে ব্যাপক হারে ‘ঘেরাও ও জ্বালাও’ চলে এবং তারপর আসে প্রাকৃতিক বিপর্যয়, যা অর্থনৈতিক অবস্থাকে পর্যুদস্ত করার পক্ষে যথেষ্ট।’ প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমার কাছে কোনও জদু দণ্ড নেই এবং অগ্রগতি সাধনের কোনও সংক্ষিপ্ত পন্থা নেই।’

রোকেয়া হল ছাত্রী সংসদের উদ্যোগে রোকেয়া হলের নির্মনায়মাণ শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিচারপতি আবু সাঈদ চৌধুরী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension