
বিয়ের দেড় মাসের মধ্যেই দাম্পত্য কলহে রনভীর-দীপিকা
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: রণবীরের সঙ্গে নিজের প্রথম সাক্ষাৎ নিয়ে আগেও বহুবার কথা বলেছেন দীপিকা তবে বিয়ের পর একেবারে নতুন জিনিস রিভিল করেছেন দীপিকা৷ সিঙ্গাপুরের একটি অ্যাওয়ার্ড শোতে প্রথম দেখা হয়েছিল রণবীর-দীপিকার৷ তারপর একদিন যশ রাজের অফিসে তাদের দেখা হয়৷
সেখানে রণবীর-দীপিকার সঙ্গে ফ্লার্ট করা শুরু করেছিলেন৷ শুনতে যদিও সাধারণ লাগলেও টুইস্ট রয়েছে অন্য জায়গায়৷ দীপিকার সঙ্গে ফ্লার্ট করার সময় রণবীর নাকি অন্য একজনকে ডেট করছিলেন৷ কে সেই মহিলা তাকে নিয়েই শুরু হয়েছিল টিনসেলের নতুন গসিপ৷
দীপিকা এই ঘটনা যখন থেকে প্রকাশ্যে এনেছেন তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল নানা চর্চা৷ দীপিকা সেই মেয়েটির নাম না নিলেও সকলে অনুমান করে নিয়েছিল তিনি আর কেউ নন, আনুশকা শর্মা৷ ইন্ডাস্ট্রিতে আসার পর আনুশকাকেই ডেট করতেন রণবীর৷ তাই দুয়ে দুয়ে চার করার চেষ্টায় ছিল নেটিজেন৷
দীপিকার এই মন্তব্য পুরোপুরি অস্বীকার করে গেলেন রণবীর৷ সম্প্রতি একটি সাক্ষাৎকারে রণবীর বলেছেন তিনি নাকি মোটেই দীপিকার সঙ্গে ফ্লার্ট করছিলেন না৷ এমনকি সেই সময় কাউকেই ডেট করতেন না রণবীর৷
অভিনেতার কথায়, ‘দীপিকা ভীষণ বাজে বকে৷ আমি ওর সঙ্গে একেবারেই ফ্লার্ট করি নি৷ করলে ও বুঝতেই পারত৷’ রনভীরের এই মন্তব্য বেশ বাঁকা চোখে দেখতে শুরু করে করেছে সাইবারবাসী৷ তাদের অনুমান, রণবীর মিথ্যা বলছেন এবং দীপিকা সত্যি৷
দীপিকা-ভক্তদের দাবি, দীপিকা কখনও তার এবং রনভীরের প্রথম সাক্ষাতের কথা ভুলতে পারেন না৷ ভুলে গেলেও এত কথা বানিয়ে বলবেন না৷ এই নিয়েই নবদম্পতির মধ্যে অশান্তির সৃষ্টি হতে পারে বলে ধারণা করছে সাইবার ইউজাররা৷



