প্রধান খবরবাংলাদেশ

বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে বেড়েই চলছে শীতের তীব্রতা। উত্তর দিক থেকে আসা হিমালয়ের হিম বাতাস আর ঘন কুয়াশার কারণে জেলায় বাড়ছে শীতের তীব্রতা।

আবহাওয়া বিভাগ বলছে, জানুয়ারি মাসজুড়ে জেলার তাপমাত্রা ১০-এর নিচে নেমে আসবে। থাকবে একাধিক শৈত্যপ্রবাহও।

রোববার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এটিই সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

এই শীতে চরম দুর্ভোগে পড়েছেন রিকশা-ভ্যান চালকসহ শ্রমজীবী মানুষরা। দৈনন্দিন আয় কমে গেছে দিনমজুরসহ খেটে খাওয়া মানুষের। পরিবার-পরিজন নিয়ে তারা কষ্টে দিনযাপন করছেন। বিভিন্ন এলাকায় খড়কুটো জ্বালিয়ে বাড়ির আশপাশে এবং পথঘাটে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, উত্তরের হিমেল বাতাসে তীব্র ঠাণ্ডা অনুভূত হচ্ছে। আজ সকাল ৯টায় তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension