অর্থনীতি ও বাণিজ্যপ্রধান খবরবাংলাদেশ

বাংলাদেশে আজ বাজেট ঘোষণা

২০২২-২০২৩ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব উপস্থাপনের উ‌দ্দেশ্যে গুলশানের বাসভবন থেকে জাতীয় সংসদের উ‌দ্দে‌শ্যে যাত্রা শুরু ক‌রে‌ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৯ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করবেন তিনি।

অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

টানা চতুর্থ বারের মতো আজ জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এবার তিনি ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব তুলে ধরবেন। এটি বর্তমান সরকারের ২২তম এবং বাংলাদেশের ৫১তম ও বর্তমান অর্থমন্ত্রীর চতুর্থ বাজেট। আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে করোনা ভাইরাস পরবর্তী অর্থনীতি মোকাবিলায় নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension