প্রধান খবরবাংলাদেশ

বাংলাদেশে আরও ১ পুলিশ সদস্য করোনায় মারা গেলেন

বাংলাদেশে দায়িত্ব পালনকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের আরও একজন সদস্য মারা গেছেন। মৃত পুলিশ সদস্যের নাম এসআই নাজির উদ্দীন। তিনি স্পেশাল ব্রাঞ্চের প্ররক্ষা শাখায় কর্মরত ছিলেন। পুলিশ সদর দফতরের এআইজি মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, নাজির উদ্দীনের করোনা পজিটিভ ধরা পড়ে গত ২৫ এপ্রিল। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মৃত্যুবরণ করেন।

এসআই নাজিরের গ্রামের বাড়ি পাবনার ভাংগুরা থানার কাজিটোলা গ্রামে। তার নামাজে জানাজা শুক্রবার সকালে রাজারবাগে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৪ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন।

এছাড়া পুলিশ সদর দফতরের হিসাবে ৩০ এপ্রিল পর্যন্ত পুলিশের ৪১৬ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।◉

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension