
বাংলাদেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১০ হাজার ১৪৩
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮২ জনে। আরও ৬৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে প্রাণঘাতী ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১৪৩ জনে।
আজ সোমবার করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৩৩টি ল্যাবে ৬২৬০টি নমুনা পরীক্ষা করে ৬৮৮ জনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়। এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৮২ জনে।
ডা. নাসিমা সুলতানা জানান, যে পাঁচজন মারা গেছেন তারা সবাই পুরুষ। তাদের মধ্যে তিনজন ঢাকার বাসিন্দা। একজন সিলেটের এবং আরেকজন ময়মনসিংয়ের।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ১১৭জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২০৯জন করোনা রোগী।◉



