পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, কাজ করা মন্দের কিছু না। যে কাজই করেন না কেন সে কাজই সম্মানের, নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে, বাংলাদেশে এখন কাজের অভাব নেই।
মন্ত্রী গতকাল সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে করোনায় ক্ষতিগ্রস্ত শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী এ সময় আরো বলেন, যেকোনো দুর্যোগে ভয়ের কিছু নেই, সবসময়ই জনগণের সুখে-দুঃখে সরকার পাশে ছিল, পাশে আছে। শুধু সরকারের সাহায্যের অপেক্ষা না করে নিজেদের পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, শান্তিগঞ্জ থানার নির্বাহী কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেনসহ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্যরা।



