বাংলাদেশভারত

বাংলাদেশ নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারত সরকার

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

আজ মঙ্গলবার সকালে ভারতের পার্লামেন্টে এই বৈঠক ডাকা হয়েছে।

সর্বদলীয় বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অংশ নেবেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বৈঠকে ব্রিফ করতে পারেন।

তুমুল শিক্ষার্থী আন্দোলনের মুখে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। তিনি বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে তাঁর বোন শেখ রেহানাকে নিয়ে উড্ডয়ন করেন। তিনি ভারতের আগরতলা হয়ে দিল্লি যান।

শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হলো। ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে তিনি ক্ষমতায় বসেছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension