আন্তর্জাতিক

ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি করা হলো প্যারাগুয়ের প্রেসিডেন্টকে

প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনাকে অভিশংসন করে গৃহবন্দি করা হয়েছে। দেশটির অন্যতম বড় ডিজিটাল ব্যাংক উয়েনো ব্যাংকে ধস নামার জেরে এই পদক্ষেপ নেওয়া হয়।

বিবিসি জানিয়েছে, শুক্রবার (৬ নভেম্বর) দেশটির সিনেটে তার নিজ দলসহ প্রায় সব সিনেটর অভিশংসনের পক্ষে ভোট দেন। ভোটের কয়েক মিনিটের মধ্যেই তাকে গ্রেপ্তার করে গৃহবন্দি করা হয়।

উয়েনো ব্যাংকের সঙ্গে প্রেসিডেন্টের ব্যবসায়িক সংশ্লিষ্টতা ছিল। গত বৃহস্পতিবার তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান। কিন্তু সিনেটররা পদত্যাগ গ্রহণ না করে অভিশংসন করেন। এর ফলে সাবেক প্রেসিডেন্ট হিসেবে যে দায়মুক্তি তিনি পেতেন, সেটি আর থাকেনি।

ব্যাংকটির মালিকানাধীন প্রতিষ্ঠানে সান্তিয়াগো পেনার শেয়ার ছিল। গত বছর তিনি সেই শেয়ার বিক্রি করে দেন। তিনি ব্যাংকের কোনো অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

দেশটির প্রধান প্রসিকিউটর সিলভিয়া মার্গারিতা গঞ্জালেজ জানিয়েছেন, শনিবার সাবেক প্রেসিডেন্টকে বিশ্বাসভঙ্গ, প্রভাব খাটানো ও তহবিলের অপব্যবহারের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হবে।

অভিশংসনের পরপরই ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ব্যাংক ধসে ক্ষতিগ্রস্ত লাখ লাখ গ্রাহককে ন্যায়বিচার ও পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হবে।

উয়েনো ব্যাংকে ধস নামার পর কেন্দ্রীয় ব্যাংক এর নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে গ্রাহকরা ডিজিটাল ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না। প্রায় ৩০ লাখ মানুষ তাদের সঞ্চয় ও পেনশনের অর্থ উত্তোলন করতে পারছেন না। ফলে বুধ ও বৃহস্পতিবার রাজধানীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। মানুষ অর্থ ফেরত দেওয়ার দাবি জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension