যুক্তরাষ্ট্র

বাইডেন ও শি চিন পিংয়ের ফোনালাপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে সাত মাস পর ফোনালাপ হয়েছে। খবর প্রথম আলোর।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এ ফোনালাপ হয় বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতাধর এই দুই দেশের প্রধানের মধ্যে সর্বশেষ কথা হয়।

দুই প্রেসিডেন্টের আলাপচারিতার পর একটি বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস। সেখানে বলা হয়, ফোনালাপে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যেসব ক্ষেত্রে দুই দেশের অভিন্ন স্বার্থ রয়েছে এবং যেসব ক্ষেত্রে দুই দেশের স্বার্থ, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা রয়েছে, সেগুলো নিয়ে কথা হয়েছে।

বিভিন্ন কারণে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের বেশ অবনতি হয়েছে। বিগত কয়েক দশকের মধ্যে এ মুহূর্তে দুই দেশের মধ্যে সম্পর্কের বোঝাপড়া সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর পেছনে কাজ করছে বাণিজ্যিক দ্বন্দ্ব, গুপ্তচরবৃত্তি ও করোনা মহামারির উৎস-সংশ্লিষ্ট বিষয়গুলো। জো বাইডেন ক্ষমতায় আসার পর থেকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে আলাপ হলো।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension