বাংলাদেশ

বিএনপির জন্য নির্বাচনের ট্রেন থেমে থাকবে না: কাদের

রূপসী বাংলা ডেস্ক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে না এলেও গণতন্ত্র অব্যাহত থাকবে। নির্বাচনের ট্রেন কারো জন্য থেমে থাকবে না। সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী নির্বাচন হবে।

রোববার প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি চায় জাতীয়তাবাদী নির্বাচন কমিশন। ভোটে না জিতলে নির্বাচন কমিশন খারাপ ও কারচুপির অভিযোগ করে দলটি।’

সম্প্রতি খুলনা নির্বাচন থেকে বিএনপিকে শিক্ষা নেয়ার তাগিদ দিয়ে তিনি আরো বলেন, বিএনপি খুলনা নির্বাচন থেকে শিক্ষা নিক। তারা স্বাধীন নির্বাচন কমিশন চায় না। বিএনপি না জিতলে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে অভিযোগ করবে, এটাই স্বাভাবিক।

কাদের বলেন, বিএনপি চায় নির্বাচন কমিশন আগেভাগে গ্যারান্টি দিতে হবে ভোটে কেবল মাত্র তারাই জিতবে। স্বাধীন বিচার বিভাগও চায় না দলটি। কুমিল্লায় জিতে খুশি হতে পারেনি বিএনপি। কুমিল্লায় জিতেও কারচুপির অভিযোগ তুলেছিলেন খালেদা জিয়া।

তিনি বলেন, ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বীতার ফাঁদ তারাই তৈরি করেছে। আশার বিষয় হচ্ছে এবার আর সেই ফাঁদে কেউ পড়ছে না। বিএনপি একটি বড় দল অংশ নিলে পূর্ণাঙ্গতা পাবে। এবার নির্বাচনে অংশগ্রহণকারী দলের সংখ্যা কম হবে না।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ যুবলীগের নেতৃবৃন্দ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension