প্রধান খবরভারত

‘বিজেপি কিংবা কংগ্রেস’ অপছন্দ হলে বদলানো সম্ভব, ‘warranty’ তিন মাস

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: দিল্লিতে নতুন সরকার কারা গড়তে চলেছে তা জানতে বাকি আর সপ্তাহ দুয়েক। কে আসবে ক্ষমতায়, আগামী দিনগুলিই বা কেমন হবে সেদিকে তাকিয়ে দেশের কোটি কোটি মানুষ। ম্যানিফেস্টোর প্রতিশ্রুতি কি আদৌ থাকবে ? নাকি সবই আবারও ভাঁওতাবাজি ? এমন নানা প্রশ্ন উঠে আসছে সাধারণ মানুষের মুখে। যে দিক দিয়েই হোক কথা এসে এক জায়গাতেই থমকাচ্ছে ‘অচ্ছে দিন’, ‘আপনা টাইম’ , ‘ন্যায়’ সত্যিই কি দেখবে সাধারণ মানুষ? যদি না হয় তাহলে গণতন্ত্রের লাঠি আপনার হাতে, তিন মাসের মধ্যেই বদলে ফেলতে পারবেন সময়কে। ‘আব কি বার নয়া সরকারের’ ‘warrenty’ তিন মাস।

কিভাবে বদলানো সম্ভব ? জেনে নেওয়া যাক। স্ন্যাপডিলে এক ধরনের ঘড়ি পাওয়া যাচ্ছে যেগুলির কোনওটির ডায়ালে রয়েছে বিজেপির চিহ্ন, কোনওটিতে রয়েছে কংগ্রেসের চিহ্ন। রয়েছে আম আদমির ডায়ালযুক্ত ঘড়িও। এবার আপনার যদি এমন ধরনের ঘড়ি পছন্দ হয়ে তাহলে অর্ডার করতেই পারেন। যে রাজনৈতিক দলের ডায়াল চিহ্নযুক্ত ঘড়ি পছন্দ হবে সেটা কিনে নেবেন। এবার এই ঘড়ির ‘warrenty’ কিন্তু তিন মাস। এর মধ্যে যদি ঘড়ির সমস্যা হয় তাহলে আপনি সারিয়ে নিতে পারবেন খরচা লাগবে না। অর্থাৎ বলা যেতে পারে ঘষে পিটে নিতে পারেন। এবার কোনওভাবে তিন মাস পর সমস্যা দেখা দিল সেক্ষেত্রে অন্য কোনও চিহ্নের ওই একই মডেলের ঘড়ি কিনতেই পারেন। আবার একেবারে অন্য ধরনের ঘড়িও কিনতে পারেন। সবটাই আপনার হাতে। ঘড়ি কিনে আপনার সময় ভালো যাবে নাকি আপনার সঙ্গে ন্যায় অন্যায়ের খেলা চলবে সেটা দেখে নিন তিন মাসের মধ্যে। তারপর বদলে নিন। বদলে নিন ‘সময়’।

ঘড়িগুলির রেটিং মোটের উপর ভালোই। সাড়ে থেকে ৩.৮ পর্যন্ত রেটিং দিয়েছেন এখনও পর্যন্ত যারা কিনেছেন। এত কমে খুব ভালো না হলেও মোটামুটি চালিয়ে দেওয়ার পক্ষে ভালোই হবে ঘড়িগুলি তা বলা যেতেই পারে। প্রসঙ্গত এই অফারও বেশি দিন থাকবে না বা এমন রাজনৈতিক চিহ্ন ঘড়ির ডায়ালে এমন ঘড়িও সবসময় পাওয়া যাবে না। ‘GEN-Z’ নামক সংস্থাটি সম্ভবত নির্বাচনের মরসুমের জন্যই এমন ধরনের ঘড়ি অনলাইন বাজারে নিয়ে এসেছে।

ভোটের মরসুমে ‘আপনা টাইম’ বদলানোর এমন সুযোগ কিন্তু বারবার আসে না। ঘড়ির দাম মাত্র ২৪৯ টাকা। ভোট বাক্সে অনেক তো চেষ্টা করলেন নিজের ভাগ্য বদলানোর। এবার তো হাতের সামনে অল্প সময়ের মধ্যে দিন ,সময় বদলানোর সুযোগ। কি করবেন ভেবে দেখে নিন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension