
বাংলাদেশ
বিটিভির মহাপরিচালক করোনায় আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক এসএম হারুন অর রশীদ ও তার স্ত্রী।
২ মে শনিবার তিনি ও তার স্ত্রী পরীক্ষা করান এরপর তারা জানতে পারেন তাদের দু’জনেরই করোনাভাইরাস নিশ্চিত হয়েছে।
তিনি ও তার স্ত্রী উভয়েই বাসায় আছেন ও ভালো আছেন বলছেন বিটিভির মহাপরিচালক।
জানা গেছে, মহাপরিচালক হারুন অর রশীদের শরীরে করোনার সংক্রমণ দেখা দেয়ায় তার সংস্পর্শে আসা বিটিভির সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এ কারণে বিটিভির নির্ধারিত কিছু অনুষ্ঠান সম্প্রচার বাতিল করে পুরনো অনুষ্ঠান চালানো হতে পারে।
এর আগে, শনিবার রাত পর্যন্ত বেসরকারি টেলিভিশন এনটিভির মোট ১৩ জন আক্রান্ত বলে জানা গেছে।
রবিবার এ পর্যন্ত ৫৪ সংবাদকর্মী করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন সিনিয়র সাংবাদিক মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১১ জন।◉



