প্রধান খবরবাংলাদেশ

বৃদ্ধাকে বিবস্ত্র করে গৃহকর্মী ভয়ঙ্কর পাশবিকতা! ভিডিও ভাইরাল

রাজধানীর মালিবাগের একটি ফাঁকা বাসায় ভয়ঙ্কর এক গৃহকর্মীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন সত্তরোর্ধ্ব এক বৃদ্ধা। গৃহকর্মীর পাশবিকতা দেখে আঁতকে উঠেছেন মানুষ। বৃদ্ধা মাকে দেখাশোনার করতে রাখা হয়েছিল গৃহকর্মীকে।

সেই গৃহকর্মীর নির্মম নির্যাতনেই এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে সেই মা। ভাইরাল হওয়া এক সিসিটিভি ভিডিওতে দেখা গেল, ওই বৃদ্ধাকে নগ্ন করে চরম নির্যাতন চালিয়েছে সেই গৃহকর্মী।

সোমবার সকাল সোয়া ১০টার ঘটনা। বছর তিনেক ধরে কিডনিসহ নানা সমস্যায় ভোগা বৃদ্ধা শুয়ে আছেন বিছানায়। পরম যত্নে তার সেবা করছেন রেখা নামের গৃহকর্মী। এরপরই দেখা গেল গৃহকর্মী রেখার ভয়ঙ্কর কাণ্ড। সিসিটিভির ভিডিও ফুটেজটি প্রকাশ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টি ফোর। এরপরই ইন্টারনেটে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

পুলিশ বলছে, মঙ্গলবার রাতে একটি মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত গৃহকর্মীকে ধরতে অভিযান শুরু করা হয়। বুধবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারে নি পুলিশ।

ভিডিওতে দেখা যায়, বৃদ্ধার গায়ের কাপড়-চোপড় খুলে তাকে জোর করে বাথরুমে ঢোকায় রেখা। শীতের সকালে বৃদ্ধার গায়ে ঢালা হয় ঠাণ্ডা পানি। কিন্তু ভেতরে গৃহকর্ত্রীকে আটকাতে না পেরে বেরিয়ে আসে রেখার আসল চেহারা।

বৃদ্ধার লাঠি দিয়েই শুরু হয় মারধর। একের পর এক আঘাতে বৃদ্ধা মাটিতে লুটিয়ে পড়লেও থামে নি রেখা। করা হয় মাথায় আঘাত।

একপর্যায়ে হাতের কাছে যা পেয়েছে তা দিয়েই চালিয়েছে নির্যাতন। আলমারির চাবির জন্য বুকের ওপর চেপে বসে, বঁটি হাতেও তেড়ে আসে রেখা। একসময় অসহায়ের মতো আত্মসমর্পণ করেন বৃদ্ধা। গলা থেকে চেইন খুলে নেয় রেখা। হাতের বালাও খুলে পরে নেয়।

চাবি দিয়ে আলমারি খুলতে ব্যর্থ হলে অসুস্থ বৃদ্ধাকেই টেনে নিয়ে বাধ্য করে আলমারি খুলতে। ড্রয়ার খুলে স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল নিজের কব্জায় নেয় রেখা।

সবকিছু ব্যাগে ভরে বৃদ্ধাকে বাসায় তালা মেরে দেয় রেখা। পরে বাসার গেট খুলে ব্যাগসহ বাড়ি থেকে বেরিয়ে পড়ে ওই ভয়ঙ্কর গৃহকর্মী।

ব্যবসায়িক কাজে ছেলে ঢাকার বাইরে গেলে এই ঘটনা ঘটায় গৃহকর্মী।

শাহজাহানপুর থানা পুলিশ বলছে, গৃহকর্মীদের নামে ছদ্মবেশে পেশাদার অপরাধীরা ঢুকে যাচ্ছে মানুষের বাসাবাড়িতে।

নির্যাতিত বৃদ্ধার ছেলে গণমাধ্যমকে বলেন, ‘এক বছর আগে মাসিক ছয় হাজার টাকা বেতনে মেয়েটিকে বাসায় কাজে রাখা হয়েছিল। তার দায়িত্ব ছিল আমার বৃদ্ধা মাকে সেবাযত্ন করা।’

তাদের একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে মেয়েটি এসেছিল। সেখান থেকে পরিচয়ের সূত্রে তাকে বাসার কাজে রাখা হয় বলে জানিয়েছেন বৃদ্ধার ছেলে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension