আন্তর্জাতিক

বেআইনি আচরণের দায়ে দোষী সাব্যস্ত রনিল বিক্রমাসিংহে

স্থানীয় নির্বাচন আয়োজনে এক বছরের বেশি সময় দেরি করায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে ‘বেআইনি আচরণের’ দায়ে দোষী সাব্যস্ত করেছেন দেশটির শীর্ষ আদালত। বৃহস্পতিবার এ রায় দেওয়া হয়।

তবে বিক্রমাসিংহে দায়িত্বে থাকাকালীন দায়মুক্তি পেয়েছেন। সেজন্য এই রায়ের তাৎক্ষণিক কোনো আইনি প্রভাব নেই। আগামী মাসে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে অর্থনৈতিক পরিস্থিতি জরুরি বিষয় হয়ে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপির।

৭৫ বছর বয়সী রনিল আবারও পাঁচ বছরের মেয়াদে ফিরে আসতে আগামী মাসে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন। তাঁর এই লড়াই খুব সহজ হবে না কারণ, তিনি ৩৮ জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চের সবাই বৃহস্পতিবার একমত হন, রনিল ২০২৩ সালের মার্চে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার জন্য অর্থ ছাড় করতে ব্যর্থ হয়েছেন। তবে রনিলের প্রশাসনের ভাষ্য, রাষ্ট্রীয় কোষাগারে যে অর্থ ছিল তা সরকারি চাকরিজীবীদের বেতন, পেনশনে দরকার ছিল। যদিও নির্বাচন আয়োজনে অর্থ ছাড় করতে আদালতের আদেশ ছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension