বাংলাদেশরাজনীতি

ভবিষ্যৎ বাদ দিয়ে অতীত নিয়ে টানাটানি কেন— প্রশ্ন গালিবের

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব সামাজিক মাধ্যমে একটি মন্তব্য করে আলোচনায় এনেছেন ভবিষ্যৎমুখী আলোচনার গুরুত্ব।

শুক্রবার (৫ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, অতীত নিয়ে অতিরিক্ত বিতর্ক বা টানাপোড়েনে বাস্তব কোনো লাভ নেই বরং এতে ভবিষ্যৎ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আড়ালে পড়ে যায়।

ড. গালিব লিখেছেন, ভবিষ্যৎ বাদ দিয়া অতীত নিয়ে এই যে এত টানাটানি, তাতে কি আখেরে কোনো লাভ হইব? এর চাইতে আসেন আলাপ করি—ঢাকা মহানগরের ডেঙ্গু সমস্যা কীভাবে সমাধান করা যায়, অথবা আল্লাহ না করুক, একটা ভূমিকম্প হইলে তার সম্ভাব্য ক্ষয়ক্ষতি কীভাবে কমানো যায়?

তার ভাষায়, ‘আবেগ নিয়ে কচলাকচলি সবাই খুব পছন্দ করে। কিন্তু ভুলে যাইয়েন না—অতীত নিয়ে এই সব আলাপের মধ্য দিয়াই আমাদের ভবিষ্যৎ কিন্তু চুরি হইয়া যায়!’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension