ভারত

ভারতে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ শ্রমিক

ভারতের উত্তরাখণ্ডে চামোলির বিষ্ণুগড়- পিপলকোটির নির্মাণাধীন সুড়ঙ্গে জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলাকালে টানেল ধসে পড়েছে। সেময় সুড়ঙ্গের ভেতরে ছিলেন প্রায় ২৮ জন শ্রমিক। হঠাৎ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তীব্র জলস্রোতে টানেলটিতে ধস নামে, পানি ঢুকে পড়ে। এ ঘটনায় ৭ জন নিহত হয়েছেন এবং এখনও আটকা পড়ে আছেন ৩ শ্রমিক।

শুক্রবার (১৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনজন শ্রমিক এখনও আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-এর দলগুলো ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া শ্রমিকদের সন্ধান করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার আপডেট নিচ্ছেন বলেও জানান তিনি।

স্থানীয় সংসদ সদস্য লাখপত বুটোলা বলেন, ‘এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। পুরো প্রশাসনিক দল এবং আমার সব সহকর্মী ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধারকাজে নিয়োজিতদের নিরবচ্ছিন্ন সহায়তা প্রদান করাই আমাদের প্রধান অগ্রাধিকার।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালে ভর্তি আহত শ্রমিকদের সঙ্গে আমি কথা বলেছি। তাদের অবস্থা স্থিতিশীল। আমি ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদেরও জানিয়েছি যে, তাদের এলাকার বাসিন্দারা, যারা এই ঘটনায় আহত, তারা এখানে চিকিৎসা নিচ্ছেন। আমি প্রধান চিকিৎসা তত্ত্বাবধায়কের সঙ্গেও কথা বলেছি।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension