বাংলাদেশরাজনীতি

ভাষাসৈনিক ও সাবেক সংসদ সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাই মারা গেছেন

খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, ভাষাসৈনিক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাই (৯১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বার্ধক্যজনিত কারণে বুধবার (২১অক্টোবর) সকাল ৮টায় খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

বার্ধক্যজনিত কারণে বুধবার সকাল ৮টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি তার মৃত্যুর বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

দাদু ভাই ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এম নুরুল ইসলাম দাদু ভাই ১৯৩৪ সালের ২ মে খুলনায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম ডা. খাদেম আহমেদ ও মা মরহুমা আছিয়া খাতুনের ৬ ছেলে ও ১ মেয়ের মধ্যে জ্যেষ্ঠ সন্তান তিনি।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension