যুক্তরাষ্ট্র

ভেনিজুয়েলার তেলে নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

তেল সরবরাহ বাড়াতে ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে বাইডেন প্রশাসন।

ভেনিজুয়েলার জনগণকে মানবিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘ পরিচালিত তহবিল তৈরি করতে নিকোলাস মাদুরোর সরকার বিরোধী দলের সঙ্গে একটি ‘সামাজিক চুক্তি’ সই করে। এর পরই শনিবার (২৬ নভেম্বর) বাইডেন প্রশাসন নিষেধাজ্ঞা শিথিলের এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে আলজাজিরা।

শনিবার মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট মাদুরো ও বিরোধীদের প্রতিনিধিদের মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত দল এবং জুয়ান গুয়াইদোর নেতৃত্বে এ চুক্তি সম্পন্ন হয়।

দক্ষিণ আমেরিকার দেশটির জটিল সংকট থেকে বেরিয়ে আসার জন্য একটি সাধারণ পথ খুঁজে বের করতে দীর্ঘস্থায়ী আলোচনার পর এ চুক্তি হয়।

ভেনিজুয়েলায় জ্বালানি খাতে দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চলছিল। মাদক, মানবাধিকার লঙ্ঘন ও সন্ত্রাসবাদ ইস্যুতে মাদুরো সরকারের ওপর এ নিষেধাজ্ঞা জারি রাখে ওয়াশিংটন। যে কারণে তেলসমৃদ্ধ দেশটির অর্থনীতিতে ধস নামে।

তবে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, মাদুরো সরকার বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে যদি গঠনমূলক পদক্ষেপ নিতে পারে, তবে এ নিষেধাজ্ঞা নীতিতে পরিবর্তন আসতে পারে।

এদিকে ওপেক প্লাসের তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত ও রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে গত মাসেই ভেনিজুয়েলার ওপর তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

শনিবার সম্পাদিত চুক্তির মধ্য দিয়ে সে সময় ভেনিজুয়েলায় তেল উত্তোলনকারী প্রতিষ্ঠান জ্বালানি জায়ান্ট সেভরনের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেয় ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট জানায়, চুক্তিটি ভেনিজুয়েলায় ‘গণতন্ত্র পুনরুদ্ধারের পথে সঠিক ও গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।’ চুক্তির পর ভেনিজুয়েলায় তেল উত্তোলন কার্যক্রম ফের শুরু করার জন্য সেভরনকে লাইসেন্স প্রদান করে ইতিবাচক প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র।

এ লাইসেন্স ছয় মাসের জন্য কার্যকর থাকবে, আর সে সময় বাইডেন প্রশাসন মাদুরো সরকার চুক্তিতে করা প্রতিশ্রুতি পূরণ করছে কি না তা মূল্যায়ন করবে বলে জানায় ট্রেজারি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension