বাংলাদেশরাজনীতি

মইনুল ও জাফরুল্লাহর জামিন নিয়ে আপিল শুনানি সোমবার

গনি আল-মারুফ

 

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদনের শুনানি পিছিয়ে আগামী সোমবার ধার্য করেছেন আপিল বিভাগ।বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে ব্যারিস্টার মইনুল হোসেন ও ডা. জাফরুল্লাহের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

আজ রাষ্ট্রপক্ষের আবেদনটির ওপর শুনানির দিন নির্ধারণ ছিল। কিন্তু শুনানি না করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আপিল আদালতকে জানান, আমরা হাইকোর্টের জামিন আদেশের কপি হাতে পেয়েছি। এখন এ বিষয়ে নিয়মিত আপিল করতে চাই। এরপর আদালত নট টু ডে বলে আদেশ দেন।

এর আগে গত ১৬ অক্টোবর টকশোতে মাসুদা ভাট্টিকে নিয়ে বিরূপ মন্তব্য করে ব্যারিস্টার মইনুল হোসেন। এ ঘটনায় ২১ অক্টোবর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মাসুদা ভাট্টি এবং জামালপুর আদালতে যুব মহিলা লীগের জামালপুর শাখার আহ্বায়ক ফারজানা ইয়াসমীন লিটা ২০ হাজার কোটি টাকার মানহানির অভিযোগে মামলা করেন। এ মামলায় আদালত পৃথকভাবে মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই আদেশের পর ওই দিনই হাইকোর্টে হাজির হয়ে জামিন নেন মইনুল হোসেন। পরে সেই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। এদিকে মইনুল হোসেনের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকটি মামলা হয়েছে। রংপুরে দায়ের করা মামলায় গত ২২ অক্টোকর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

অপরদিকে জমি দখল, চাঁদাবাজির অভিযোগে জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আশুলিয়া থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। এর মধ্যে জমি দখল ও এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে গত ১৫ অক্টোবর মানিকগঞ্জ জেলার হরিরামপুরের মোহাম্মদ আলী এবং এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে ১৯ অক্টোবর আশুলিয়ার ঘোড়াপীর মাজার এলাকার হাসান ইমাম বাদি হয়ে জাফরুল্লাহ চৌধুরীসহ বেশ কয়েকজনকে আসামি করে আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা করেন। এ দুই মামলায় জাফরুল্লাহ চৌধুরী ২১ অক্টোবর হাইকোর্ট থেকে জামিন নেন। এর মধ্যে একটি মামলায় জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension