প্রধান খবরবাংলাদেশ

মারা গেলেন প্রতিথযশা প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবীর

মারা গেলেন প্রতিথযশা প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবীর। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আমানুল্লাহ কবীরের ছেলে শাতিল কবীর বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার বাবার মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকরা।তিনি ডায়াবেটিস ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।

আমানুল্লাহ কবীর

৭২ বছর বয়সী আমানুল্লাহ কবীর অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজের জ্যেষ্ঠ সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। টিভি টক শো অনুষ্ঠানগুলোতেও তিনি নিয়মিত ছিলেন।
অসুস্থতার কারণে দুই সপ্তাহ আগে শ্যামলীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল আমানুল্লাহ কবীরকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে নেওয়া হয়েছিল ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে। সেখান থেকে গত ২ জানুয়ারি বিএসএমএমইউর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আমানুল্লাহ কবীরকে ভর্তি করা হয়েছিল

আমানুল্লাহ কবীর ১৯৪৭ সালের ২৪ জানুয়ারি জামালপুরে জন্মগ্রহণ করেন। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি এরশাদের সামরিক শাসনবিরোধী আন্দোলনেও নেতৃত্বে ছিলেন তিনি।

সাড়ে চার দশকের সাংবাদিক জীবনে আমানুল্লাহ কবীর বাংলা দৈনিক আমার দেশের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফের (বর্তমানে বিলুপ্ত) নির্বাহী সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। এছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক ইন্ডিপেনডেন্টের প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক ও ডেইলি স্টারের শুরুর দিকে বার্তা সম্পাদক ছিলেন।
বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

ইংরেজি দৈনিক ইন্ডিপেনডেন্টের প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদকের দায়িত্বও পালন করেন আমানুল্লাহ কবীর। তিনি এর আগে এস এম আলীর সম্পাদনায় প্রকাশিত ইংরেজি দৈনিক ডেইলি স্টারের শুরুর দিকের বার্তা সম্পাদক ছিলেন।

আমানুল্লাহ কবীর ২০১৩ সালের সেপ্টেম্বরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক হিসেবে যোগ দেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension