আন্তর্জাতিকপ্রধান খবর
মুক্তি পেল ফিলিস্তিনি বীরকন্যা আহেদ তামিমি
রূপসী বাংলা ডেস্ক:ফিলিস্তিনি বীরকন্যা আহেদ তামিমি রোববার কারাগার থেকে মুক্তি পেয়েছে। অধিকৃত পশ্চিমতীরে দখলদার ইসরাইলি সেনাদের চড়থাপ্পড় ও লাথি দেয়ার অভিযোগে গত বছর তাকে আটক করা হয়েছিল।
অধিকৃত পশ্চিমতীরে তার গ্রাম নাবি সালেহে নিজ পরিবারের সদস্যদের ওপর বিনাকারণে হামলার ঘটনায় ক্ষুব্ধ তামিমি দুই সেনাসদস্যের ওপর চড়াও হয়।
তিনি সেনাদের চড় ও লাথি দেন। এ ঘটনার ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে গেল তিনি প্রশংসা কুড়িয়েছে।
ইসরাইলের এক কারা মুখপাত্র বলেন, শ্যারন কারাগার থেকে তামিমি মুক্তি পেয়েছে। সে পশ্চিমতীরে তার গ্রামের পথে রয়েছে।
গত বছরের ১৯ ডিসেম্বর তাকে আটক করা হয়েছিল। এ ঘটনায় তামিমির মা নারিমান এবং তার চাচাতো বোন নাওরকেও আটক করা হয়।



