আন্তর্জাতিকপ্রধান খবর

মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানালেন ট্রুডো

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: কানাডাসহ বিশ্বের মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি মুসলমানদের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেছেন, সবাইকে ঈদ মোবারক! ঈদ হোক শান্তির বার্তা।

ফেসবুকে একটি ভিডিও বার্তায় ট্রুডো বলেন, এক মাস রোজা শেষে মুসলমানরা একটি ধর্মীয় উৎসব উদযাপন করতে যাচ্ছেন; উদযাপন করছে, তাদের সবার ঈদ কাটুক আনন্দে।

তিনি বলেন, আসসালামু আলাইকুম। আজ কানাডাসহ বিশ্বের বেশ কতোগুলো দেশের মুসলমানরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। দীর্ঘ এক মাস রোজা রাখার পর তারা এ আনন্দে মেতেছেন।

ট্রুডো এও বলেন, ঈদ হলো সব জাতির মধ্যে শান্তি ও সমবেদনা জাগানোর একটি বড় সুযোগ। সারাবছরের কষ্ট-বেদনা ভুলে এ উৎসবে এসে সবাই মিলিত হন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension