বাংলাদেশ

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর ৩৪৩ বাড়ি-ব্যাংক হিসাব জব্দ: দুদক চেয়ারম্যান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের যুক্তরাজ্যে থাকা ১ হাজার ২৫ কোটি টাকার সম্পত্তি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ মোমেন।

তিনি জানান, যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরী জাভেদের ৩৪৩টি বাড়ি, ব্যাংক হিসাবে থাকা ৩৫ কোটি টাকার সম্পদের সন্ধানও পায় দুদক। এসব সম্পত্তির মূল্য প্রায় ১ হাজার ২৫ কোটি টাকা।

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে আজ সোমবার (১৬ জুন) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, সাইফুজ্জামান চৌধুরী জাভেদের যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে প্রায় ৬০০ বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পায় দুদক। এর মধ্যে যুক্তরাজ্যে থাকা ৩৪৩টি বাড়ি, যার বাজারমূল্য ১ হাজার ২৫ কোটি টাকা। এ ছাড়া ব্যাংক হিসাবে থাকা ৩৫ কোটি টাকার সম্পদের সন্ধানও পায় দুদক।

মোহাম্মদ মোমেন বলেন, পাচার করা টাকায় সম্পদ গড়েছেন জাভেদের ভাই রনি এবং দেশের একটি শীর্ষস্থানীয় গ্রুপের চেয়ারম্যানের দুই সন্তান। তাদের সম্পদ জব্দ করতে এবার চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension